Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কালা দিবস পালনে বামপন্থিরা

কালা দিবস পালনে বামপন্থিরা

৬ ডিসেম্বর দিনটিকে সারা ভারতবর্ষ জুড়ে বামপন্থিরা কালা দিবস হিসেবে পালন করছে। এই দিনটি পালন করা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবেও। এই উপলক্ষ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সালানপুর এরিয়া কমিটির উদ্যোগে জেমারি বাসস্ট্যান্ডের সামনে পথসভা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা সুনীল মণ্ডল। বক্তব্য রাখেন দলের এরিয়া কমিটির অন্যতম নেতা গণেশ পন্ডিত এবং রঞ্জিত সরকার। বক্তব্যের মধ্য দিয়ে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা, বিজেপি আরএসএসের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং এই সময়ে বামপন্থিদের বাংলা বাঁচাও শ্লোগানকে সামনে রেখে জনগণকে সাথে নিয়ে লড়াই আন্দোলন প্রচারের কর্মসূচির উল্লেখ করেন তারা।

READ MORE.....