নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সুমীর মুখার্জী নেতৃত্বে পুলিশের অভিযান। খানাকুলের নতিবপুর বড়কানতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪০০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি ও বাজি তৈরির বিভিন্ন রকম উপকরণ বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে, খানাকুলের নতিপুরের বড়কানতলা এলাকায় বাজির জন্য খুবই বিখ্যাত।
বেআইনি বাজি বাড়িতে মজুত রাখা এলাকার মানুষের জন্য খুবই বিপদজনক, তাই সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবং এই বেআইনি কারবার রুখতে হুগলি জেলা পুলিশ আধিকারিক কামানশীষ সেনের নির্দেশে আরামবাগ এসডিপিও এবং খানাকুল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালায়। বাড়ির বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি ও বাজি তৈরীর উপকরণ। প্রায় কয়েকশো কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, এই অভিযান আগামী দিনেও চালু থাকবে।















