Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গরু পাচারের অভিযোগে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি কর্মী

গরু পাচারের অভিযোগে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি কর্মী

বৃহস্পতিবার গরুর গাড়ি আটকে হাতে দড়ি বেঁধে গাড়িতে থাকা বেশ কয়েকজনকে মার। তারপরেই কান ধরে উঠ-বস করানোর অভিযোগ বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে। ঘটনায় কোক-ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গরু বোঝায় গাড়ি।

 

তারপর দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়া এলাকায় যাওয়ার কথা। তখনই গ্যামন ব্রিজ এলাকায় বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা ওই গরু বোঝাই গাড়িটি আটকায়। গাড়ির চালককে ঘাড় ধরে নামাতে দেখা যায় এবং গাড়িতে থাকা বেশ কয়েকজনকে লাঠিপেটা করতে দেখা যায়। হাতে দড়ি বেঁধে মারধর করতেও দেখা যায়। এমনকি কান ধরে তাদের উঠ-বস করাতেও করতেও দেখা যায়। ঘটনায় জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, হাট আশুড়িয়া হাট থেকে জেমুয়া এলাকার কিছু চাষী গরু নিয়ে আসছিল।

 

কিন্তু তাদের থামিয়ে মারধর করে বেশ কিছু দুষ্কৃতি। প্রত্যক্ষ মদত ছিল বিজেপির। বাংলায় এরকম অত্যাচার কেন হবে? এইভাবে মারধর কেন করা হবে? আমরা থানায় অভিযোগ করেছি। অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারা যুক্ত দু’জন কে গ্রেপ্তার করলো কোক-ওভেন থানার পুলিশ। ধৃত দীপক দাস কে দুর্গাপুরের মহানন্দা পল্লী ও অনিস ভট্টাচার্য কে আড়া বিধান পার্ক থেকে কোক-ওভেন থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করে। ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এই ঘটনায় বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

READ MORE.....