Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঘোষিত এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস

ঘোষিত এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। তার আগে মঙ্গলবার, সিডনি টাউন হলে ঘোষণা হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। সেখানে শক্তিশালী জাপানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত।

 

সি গ্রুপে রয়েছেন ব্লু টাইগ্রেসরা। জাপান ছাড়াও ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে হবে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেইয়ের সঙ্গে। তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে মোট ১২টি দেশকে। গ্রুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপিন্স। বি গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চিন, উত্তর কোরিয়া, বাংলাদেশ এবং উজবেকিস্তান।

 

মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে জয়যাত্রা অব্যাহত রেখেছিল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা। ইরাককে ৫-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা। কার্যত ‘ফাইনাল’ সেই ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারায় ভারত।

READ MORE.....