Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চিড়িয়াখানায় পর্যটকদের ভিড়

চিড়িয়াখানায় পর্যটকদের ভিড়

বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচারা সামিল হয়েছিলেন ঝাড়গ্রাম চিড়িয়াখানায় বিভিন্ন পশু-পাখি দেখার জন্য। চিড়িয়াখানার মেনগেটে পর্যটকদের লম্বা লাইন পড়ে যায়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। বৃহস্পতিবার ছিল বড়দিন, সেই সঙ্গে ছিল ছুটির দিন, তাই দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন। রাজ্যের বিভিন্ন এলাকা এবং ভিন রাজ্য থেকে বহু পর্যটক ঝাড়গ্রামে এসেছিলেন।

 

ঝাড়গ্রাম চিড়িয়াখানা ঘুরে দেখা সহ পর্যটকরা ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, গোপীবল্লবপুর, নয়াগ্রাম, জামবনি ব্লকের কনক দূর্গা মন্দির সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি এলাকায় পুলিশ নিরাপত্তা ছিল জোরদার। উৎসবের মেজাজে বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে পর্যটকরা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।

READ MORE.....