Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ছাব্বিশে বঙ্গজয়ে বিশেষ ‘শাহী’ কৌশল!

ছাব্বিশে বঙ্গজয়ে বিশেষ ‘শাহী’ কৌশল!

ছাব্বিশে বাংলার বিধানসভা ভোটেও থাকবে বলেই বিজয়োৎসবের সময় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি শীর্ষ নেতারাও বলতে শুরু করেছিলেন, বিহারের পর বাংলাও দখল করা হবে। সেকথা ১০০ শতাংশ বাস্তবায়নের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে দিল্লির শীর্ষ নেতৃত্ব। শোনা যাচ্ছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ নির্বাচনী রণকৌশল তৈরি করেছে বিজেপি। দলীয় সূত্রের খবর, এই পরিকল্পনার নেতৃত্বে রয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে এবার ‘হাই প্রাইঅরিটি স্টেট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

 

ডিসেম্বরের শেষেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তিনদিনের সফরে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, ছাব্বিশের ভোটে বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ। বাংলার অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ এবং তাতে শাসকদলের পরোক্ষ মদতের অভিযোগে বারবার আক্রমণ করেছেন অমিত শাহ। সেই ছকেই সাজানো হচ্ছে বঙ্গদখলের রণকৌশল। সূত্রের খবর, অমিত শাহের পরিকল্পনার মূল ভিত্তি চারটি ইস্যু – বাংলাদেশি অনুপ্রবেশ, নারী নিরাপত্তা, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি। বিজেপির দাবি, এই ইস্যুগুলিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। প্রতিটি জেলা ও বিধানসভা কেন্দ্রে এই চার বিষয়কে সামনে রেখে আলাদা তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

READ MORE.....