Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জনগণনার জটে মাধ্যমিকের সূচি

জনগণনার জটে মাধ্যমিকের সূচি

মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি ঘোষণা করতে গিয়ে কার্যত সময়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদকে। একদিকে জনগণনার কাজ, অন্যদিকে শিবরাত্রি, ইদ, দোল ও গুড ফ্রাইডের মতো একাধিক ছুটির দিন—সব দিক সামলে পরীক্ষার দিন স্থির করাই এখন বড় চ্যালেঞ্জ। ফলে ২০২৭ সালের মাধ্যমিকের চূড়ান্ত সূচি কবে প্রকাশিত হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। পর্ষদের প্রস্তাবিত বিকল্প সূচি নিয়েও স্কুলশিক্ষা দপ্তরের আপত্তি রয়েছে বলে খবর। ২ মার্চ থেকে পরীক্ষা শুরু করে ১৬ মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হলেও ৫ মার্চ পর্যন্ত জনগণনার সংশোধন সংক্রান্ত কাজ চলার কথা। ফলে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং ইতিহাসের মতো বিষয়ের পরীক্ষার দিন নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে ২, ৩ ও ৫ মার্চ পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।

 

পরীক্ষার দিন স্থির করার ক্ষেত্রে মার্চের উৎসব ও ছুটির ক্যালেন্ডারও বড় বাধা। ৬ মার্চ শিবরাত্রি, ১০ মার্চ ইদ-উল-ফিতর। আবার ২২ ও ২৩ মার্চ দোল ও হোলি এবং ২৬ মার্চ গুড ফ্রাইডে। এই দিনগুলির আশপাশে পরীক্ষা না রাখার প্রচলিত নিয়ম মানতে গেলে সূচি তৈরির সুযোগ আরও সীমিত হয়ে যাচ্ছে। ফলে সাতটি মূল বিষয়ের পরীক্ষা অল্প কয়েক দিনের ব্যবধানে শেষ করার পুরনো ব্যবস্থাও এ বার বদলাতে পারে। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন ৪ নভেম্বর জানিয়েছিলেন, দ্রুত সংশোধিত সূচি প্রকাশ করা হবে। কিন্তু তার পরেও চূড়ান্ত ঘোষণা না আসায় পর্ষদ নতুন করে আরও কয়েকটি সম্ভাব্য সূচি তৈরির কাজ করছে বলে জানা গিয়েছে।

 

সিবিএসই ও সিআইএসসিই ইতিমধ্যেই তাদের বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করায় রাজ্যের পড়ুয়াদের অনিশ্চয়তা আরও বেড়েছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আপাতত অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। সভাপতি অসিতকুমার মণ্ডল জানিয়েছেন, ‘দ্বাদশের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশের দিনই ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষার সূচি জানানো হবে। অর্থাৎ মাধ্যমিকের দিনক্ষণ নিয়ে টানাপড়েনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণাও পিছিয়ে থাকছে। পরীক্ষার প্রস্তুতির জন্য আগাম পরিকল্পনা জরুরি। সেই জায়গায় প্রশাসনিক কাজের সঙ্গে পরীক্ষার ক্যালেন্ডারের সমন্বয় না হওয়ায় পড়ুয়াদেরই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

READ MORE.....