Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঝাড়গ্রামে নতুন দিগন্ত—হর্টি-ট্যুরিজ়মে বাড়ছে পর্যটনের সম্ভাবনা

ঝাড়গ্রামে নতুন দিগন্ত—হর্টি-ট্যুরিজ়মে বাড়ছে পর্যটনের সম্ভাবনা

ঝাড়গ্রামের পর্যটনে নতুন মাত্রা যোগ করতে শুরু হয়েছে অভিনব ‘হর্টি-ট্যুরিজ়ম’ প্রকল্প। জেলা উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর জেলা শাসকের দপ্তরে আয়োজিত কর্মশালা থেকেই শুরু হয় এই পাইলট প্রজেক্টের যাত্রা। প্রকল্পটির মূল লক্ষ্য কৃষি ও পর্যটনকে এক সুতোয় বাঁধা, যাতে পর্যটকেরা শুধু ঘোরাই নয়, সরাসরি কৃষিকাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পান।

চেতনা ফার্মস্টের বিস্তীর্ণ জমির মধ্যেই গড়ে উঠছে এই মডেল প্রকল্পটি। উদ্যান পালন দপ্তরের কর্তা দীপ্তেন্দু বেরা-সহ একাধিক আধিকারিক ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। জেলা উদ্যানপালন আধিকারিক তমসী কোলে জানান, হর্টি-ট্যুরিজ়ম এমন এক বাণিজ্যিক উদ্যোগ যেখানে ফলের বাগান, সব্জির খেত, পশুপালন বা অন্য কৃষিকাজ পর্যটনের সঙ্গে মিলেমিশে যায়।

রিসোর্টের মালিক শুভাশিস দেবসিংহ জানিয়েছেন, এখানে ফলের বাগান, ধানক্ষেত, পশুপালন ফার্ম ছাড়াও একটি খাদ্য উৎপাদন ইউনিট তৈরি হচ্ছে। পর্যটকেরা চাইলে জমি থেকে তোলা অর্গানিক সবজি রান্না করে ‘ফার্ম-টু-টেবিল’ খাবারের স্বাদও নিতে পারবেন। ঝাড়গ্রাম ট্যুরিজ়মের প্রতিষ্ঠাতা সুমিত দত্তের মতে, এই উদ্যোগ পর্যটকদের ব্যস্ততা থেকে দূরে শান্তির পরিবেশ দেবে এবং জেলার পর্যটন শিল্পে নতুন প্রাণ যোগ করবে।

READ MORE.....