Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঝাড়গ্রামে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

ঝাড়গ্রামে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

রবিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের অগ্রসেন ধর্মশালায় ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এসআইআর সংক্রান্ত বিশেষ পর্যালোচনা বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা, পৌরসভার প্রাক্তন চেয়ারপার্সন কবিতা ঘোষ, ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের শহর ও জেলা কমিটির নেতৃত্বরা।

 

এদিন ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রতিটি বুথের ভোটারদের এসআইআর ফর্ম পূরণ ও জমাদান প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, কাউন্সিলর ও বিএলএ–রা এদিনের বৈঠকে অংশ নেন। মন্ত্রী এদিন দলীয় কর্মীদের সঙ্গে বুথভিত্তিক তথ্য সংগ্রহের অগ্রগতি, লক্ষ্যমাত্রা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দলীয় সূত্রের খবর, ভোটারসংক্রান্ত তথ্যের নির্ভুল নথিভুক্তকরণ এবং সংগঠনকে আরও সুসংহত করতেই এই বিশেষ বৈঠকের আয়োজন।

READ MORE.....