Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন

ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন

ঝাড়গ্রাম জেলার একমাত্র পৌরসভা হল ঝাড়গ্রাম পৌরসভা। ২০২২ সালের পৌরসভা নির্বাচনে ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি আসনের মধ্যে ১৭টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। একটি আসনে সিপিআই প্রার্থী জয় লাভ করে। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান হন কবিতা ঘোষ এবং ভাইস চেয়ারম্যান হন সুখী সরেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি আসনের মধ্যে বেশিরভাগ আসনে বিজেপি প্রার্থী এগিয়ে থাকে।

 

যার ফলে গুঞ্জন শুরু হয় ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে। অবশেষে রবিবার তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে বর্তমান ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ কে সরিয়ে ঝাড়গ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিউলি সিংহকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সুখী সরেন কে সরিয়ে ঝাড়গ্রাম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার সিটকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

 

দলের রাজ্য কমিটির নির্দেশে ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হলো বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। শিউলি সিংহ দীর্ঘদিনের কাউন্সিলর, এর আগে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তার প্রশাসনিক কাজের দক্ষতা রয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে সুকুমার সিট দুইবারের কাউন্সিলর এবং তিনি পৌরসভার বিভিন্ন দায়িত্বেও ছিলেন। সোমবার ঝাড়গ্রাম পৌরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পারেন শিউলি সিংহ ও সুকুমার সিট বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

READ MORE.....