শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলের প্রায় ৪০০ জন কর্মী যোগদান করল বিজেপিতে। শান্তনু ঠাকুর বলেন, ‘যারা আজ বিজেপিতে এসেছেন তারা বুঝতে পেরেছেন, মমতা ব্যানার্জি তাদের জন্য কিছুই করেননি। তাই মানুষের আস্থা এখন পরিবর্তনের দিকে। বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০ তৃণমূল কর্মী আজ বিজেপির পতাকা তুলে নিলেন’। আরও জানান, যোগদানকারীদের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা উন্নয়ন ও ন্যায়ের স্বার্থে বিজেপিকে বেছে নিয়েছেন।














