Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দাসপুরে বিজয়া সম্মিলনীতে শুভেন্দু অধিকারী

দাসপুরে বিজয়া সম্মিলনীতে শুভেন্দু অধিকারী

ঘাটাল সাংগঠনিক জেলার দাসপুরের জগন্নাথপুরে বুধবার জেলা বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত জেলার সকল নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে শুভেচ্ছা তিনি বিনিময় করেন। সেইসঙ্গে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেস কে তিনি তুলোধুনা করেন । তিনি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আরো বলেনঃ যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারাবেন মমতা হটাও বাংলা বাঁচাও এছাড়াও তিনি বলেন যদি নন্দীগ্রাম ও আমিনা থাকতাম তাহলে দিদি থাকে দিদিমা হয়ে যেতেন উনি মুখ্যমন্ত্রী হতেন না। গোটা বাংলা কে ধ্বংস করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।

 

শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গিয়েছে, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। তাই বাংলার মানুষ চিকিৎসার জন্য কটক ও ভ্যালোরি ছুটে যাচ্ছেন রাজ্যে কলকারখানা একের পর এক বন্ধ হয়ে গিয়েছে, সরকারি দপ্তর গুলিতে নিয়োগ বন্ধ রাজ্যে প্রায় ২ কোটি ১৫ লক্ষ বেকার। বাংলার উন্নয়নকে একেবারে স্তব্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই দলীয় নেতৃত্ব ও কর্মীদের তিনি বলেন প্রতিটি ভূতকে শক্তিশালী করতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জীবনকে বাজি রেখে লড়াই করতে হবে। বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রইবে।

 

সেই সঙ্গে তিনি দলের সাংসদ আদিবাসী নেতা খগেন মুর্মুর উপর হামলার ঘটনার কথা ওই সভা মঞ্চ থেকে তুলে ধরেন এবং আরজিকর থেকে দুর্গাপুরে একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই। তাই তিনি সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়এর সরকার কে বাংলা থেকে উৎখাত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এখন থেকে পথে নামার আহ্বান জানান।

READ MORE.....