Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দুয়ারে দুয়ারে উন্নয়নের বার্তা, তৃণমূলের জনসংযোগে মোসুমী বিবি

দুয়ারে দুয়ারে উন্নয়নের বার্তা, তৃণমূলের জনসংযোগে মোসুমী বিবি

মালতিপুর বিধানসভার পীরগঞ্জ, শ্রীপুর–১ ও শ্রীপুর ২ অঞ্চলের বিভিন্ন পাড়া ও বুথে ঘুরে ঘুরে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন রতুয়া–২ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোসুমী বিবি। মানুষের দুয়ারে পৌঁছে তিনি তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী প্রকল্প স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষা ও রাস্তা নির্মাণের অগ্রগতির কথা।

 

এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় মহিলা কর্মী ও বুথ স্তরের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শুনছেন মোসুমী বিবি,পাশাপাশি সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে।স্থানীয় বাসিন্দাদের মতে, সরাসরি মানুষের কাছে পৌঁছে সরকারের কাজের হিসাব তুলে ধরার এই উদ্যোগে যেমন ভরসা বাড়ছে তেমনই সংগঠনও আরও শক্তিশালী হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতাই আগামী দিনের লড়াইয়ে প্রধান ভরসা।

READ MORE.....