Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নবান্নে প্রশাসনিক রদবদল

নবান্নে প্রশাসনিক রদবদল

রাজ্য প্রশাসনের আর্থিক ব্যবস্থাপনায় বড়সড় রদবদল। অর্থ দফতরের অডিট শাখার ১৫ সেপ্টেম্বরের নির্দেশে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের ৩১ জন আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। অর্থ, বিদ্যালয় শিক্ষা, স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন, পঞ্চায়েত, খাদ্য, রাজ্যপালের সচিবালয়-সহ একাধিক দফতরের গুরুত্বপূর্ণ আর্থিক পদে এই বদলি হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে জনস্বার্থে দ্রুত নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। রদবদলের উল্লেখযোগ্য অংশ শিক্ষা ক্ষেত্রে।

 

পিএম পোষণের অ্যাকাউন্টস অফিসার প্রহ্লাদ বিশ্বাস যাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অ্যাকাউন্টস অফিসার পদে। কমিশনের অমিতাভ আদককে বিদ্যালয় শিক্ষা দফতরের সহকারী আর্থিক উপদেষ্টা করা হয়েছে। সেই পদে থাকা সৌমেন দাসের দায়িত্ব বদলে তাঁকে পিএম পোষণে পাঠানো হয়েছে। সর্বশিক্ষা মিশনের অত্যুদ্বয় দ্বিবেদী যাচ্ছেন সেন্ট্রাল মেডিক্যাল স্টোরসে। অন্য দিকে সৈকত ভৌমিককে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে আনা হয়েছে।

 

রাজ্যপালের সচিবালয়ের হিসাবরক্ষার দায়িত্বেও বদল এসেছে। অর্থ দফতরের অভ্যন্তরীণ অডিট অফিসার শঙ্কর শর্মাকে রাজ্যপালের গৃহস্থালী সচিবালয়ের অ্যাকাউন্টস অফিসার করা হয়েছে। ওই পদে থাকা জয়ন্ত মুখোপাধ্যায় যাচ্ছেন মানিকতলা ইএসআই হাসপাতালে। সেখানে থাকা অরবিন্দ কুণ্ডুকে অর্থ দফতরের অভ্যন্তরীণ অডিট অফিসার পদে ফেরানো হয়েছে। কলকাতার আর্থিক প্রশাসনেও পরিবর্তন হয়েছে। অর্থ দফতরের জয়েন্ট কমিশনার অরুণাভ ঘোষকে কলকাতা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস-৩-এর দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদ থেকে অনির্বাণ চৌধুরী যাচ্ছেন এমএসএমই ও বস্ত্র দফতরের আর্থিক উপদেষ্টা হিসেবে। সুদীপ বসু হচ্ছেন পুর ও নগরোন্নয়ন দফতরের মিউনিসিপ্যাল ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নিয়ন্ত্রক।

 

কলকাতা পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার (ফিন্যান্স) জয়দীপ গাঙ্গুলি যাচ্ছেন রাজ্য বেভারেজেস কর্পোরেশনে জয়েন্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন রবীন্দ্রনাথ মণ্ডল। উত্তর দিনাজপুর জেলা পরিষদের এফসি অ্যান্ড সিএও সুদীপ্ত মজুমদারকে দক্ষিণ দিনাজপুরের অ্যাকাউন্টস যুগ্ম অধিকর্তা করা হয়েছে। কাকলি দাসের নতুন দায়িত্ব বিপর্যয় মোকাবিলা দফতরের চিফ অ্যাকাউন্টস অফিসার। বদলির পাশাপাশি কয়েক জনকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আর্থিক নজরদারি ও কাজের বণ্টন নতুন করে সাজানোই এই নির্দেশের মূল তাৎপর্য। আধিকারিকদের এসআরএমএস পোর্টালের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর শেষ করতে বলা হয়েছে।

READ MORE.....