Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নাবালিকা যৌন নির্যাতনের ঘটনায় যুবকের ২০ বছরের সাজা ঘোষণা

নাবালিকা যৌন নির্যাতনের ঘটনায় যুবকের ২০ বছরের সাজা ঘোষণা

দক্ষিণ ২৪ পরগনা জেলার পারুলিয়া উপকূল থানা এলাকার এক নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়। ওই নাবালিকার বাবা ওদের সঙ্গে থাকতেন না। মা পরিচারিকা কাজ করে সংসার চালাতেন। অভিযোগ, তাকে প্রলোভন দিয়ে অভিযুক্ত রইদুল আদলদার তাকে যৌন নির্যাতন করে। এমনকি জোর করে তাকে অন্যান্য পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করায় রইদুল।

 

অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেষ মায়ের কাছে এ সমস্ত বিষয় খুলে বলে ওই নাবালিকা। নির্যাতিতার মা এরপর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে ৫২ দিনের মাথায় রইদুল আদলদারের বিরুদ্ধে ডায়মন্ডহারবার মহাকুমা আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অভিযুক্তকে জেল হেফাজতে রেখে শুরু হয় বিচার প্রক্রিয়া।

 

ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের নেতৃত্বে মামলার পর্যবেক্ষণ চলে। তত্ত্বাবধানে ছিলেন ডিএসপি মোঃ আরিফ হোসেন। ওসি এবং এসডিপিও সকলেই এই মামলায় সাহায্য করেন। দ্রুত বিচার প্রক্রিয়া চলে। কোর্ট এক্সিট, ডকুমেন্ট এক্সিবিট পরীক্ষা করার পর এই মামলায় অভিযুক্তকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে ডায়মন্ডহারবার এসিজেএম আদালত। বুধবার অভিযুক্তকে ২০ বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন বিচারক।

READ MORE.....