Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নিম্নচাপের বৃষ্টি যেন চোখ রাঙ্গাচ্ছে মৃৎশিল্পীদের

নিম্নচাপের বৃষ্টি যেন চোখ রাঙ্গাচ্ছে মৃৎশিল্পীদের

বীরভূমের ইলামবাজারের সুখবাজার পুষ্পাঞ্জলি মৃত শিল্পালয় অন্তত ৫০ বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিমা নির্মাণ করে আসছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে প্রবল বৃষ্টি মৃৎশিল্পীদের আরও বিপাকে ফেলে দিয়েছে। পুষ্পাঞ্জলি মৃত শিল্পালয়ের কর্ণধার কালিপদ পাল তিনি জানান, নিম্নচাপের বৃষ্টি জেরে বীরভূম সহ ইলামবাজারেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। না শুকাচ্ছে মাটি, না শুকাচ্ছে ঠাকুর। নিম্নচাপের বৃষ্টি যেন মৃৎশিল্পীদের শিল্পায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

মৃৎ শিল্পীরা চিন্তাই ধুকছে কিভাবে তারা নির্ধারিত দিনে ও সময়ে ঠাকুর তৈরি করা শেষ করতে পারবে। অপরদিকে ঠাকুর তৈরীর ব্যবহারযোগ্য রং, তুলি, কাপড় ইত্যাদি জিনিসপত্রের লাগাম ছাড়া দাম বাজারে। আবার, অর্ডার মাত্র ৮ থেকে ৯টি ঠাকুর, আগের বছরের থেকে এবছরও লাভের মুখ খুব একটা দেখা যাবে না বলেই এমনটাই জানানো হয়। তবে মৃৎশিল্পীদের একটাই চিন্তা, কবে এই নিম্নচাপের বৃষ্টি থামবে এবং আমরা নির্বিঘ্নে প্রতিমা তৈরি করতে পারব।

READ MORE.....