Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নৌকোয় চেপে মন্ডপের পথে সপরিবারে দুর্গা

নৌকোয় চেপে মন্ডপের পথে সপরিবারে দুর্গা

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে এবার একাধিকবার বন্যার ফলে রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থায় রয়েছে। এখনো বহু জায়গায় জল জমে রয়েছে। মন্ডপে মা দেবী দুর্গাকে নিয়ে যাওয়ার জন্য নৌকা ছাড়া আর কোন উপায় নেই। বুধবার ঘাটালের নিশ্চিন্তা থেকে শিলাবতী নদী দিয়ে সপরিবারে মা দেবী দুর্গা নৌকায় চেপে ঘাটাল ব্লকের মনসুকা সহ বিভিন্ন পুজো মন্ডপে যাচ্ছেন।

 

পুজো কমিটিদের পক্ষ থেকে জানানো হয়, এছাড়া মা দেবী দুর্গাকে মন্ডপে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোন উপায় নেই। বিভিন্ন এলাকায় বন্যার ফলে বাঁধের ক্ষতি হয়েছে। সেই রাস্তায় কোন গাড়ি চলাচল করতে পারছে না। তাই শিলাবতী নদী দিয়ে নৌকায় করে মা দেবী দুর্গাকে মন্ডপে নিয়ে যাওয়া হচ্ছে।

READ MORE.....