Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পড়ুয়াদের পাশে দাঁড়াতে কিউআর কোড চালু করল এসএফআই

পড়ুয়াদের পাশে দাঁড়াতে কিউআর কোড চালু করল এসএফআই

স্কুল থেকে কলেজ—ছাত্রছাত্রীদের যেকোনো সমস্যা সরাসরি জানানোর সুযোগ করে দিতে অভিনব উদ্যোগ নিল বাম ছাত্র সংগঠন এসএফআই। বুধবার সকালে ঝাড়গ্রাম শহরের শহীদ স্মৃতি ভবন, এসএফআই-র জেলা কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলন করে ঝাড়গ্রাম জেলা এসএফআই-র পক্ষ থেকে একটি কিউআর কোড ও হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়।

 

সাংবাদিক সম্মেলনে সংগঠনের জেলা সম্পাদক মধুশ্রী মজুমদার জানান, স্কুল ও কলেজের পড়ুয়ারা তাঁদের পড়াশোনা সংক্রান্ত যেকোনো সমস্যা এই কিউআর কোড স্ক্যান করে সংগঠনের কাছে জানাতে পারবেন। শিক্ষক সংকট, ভাতা না পাওয়া, প্রশাসনিক অবহেলা কিংবা পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ—সব বিষয়ই এই মাধ্যমে এসএফআই-র নজরে আসবে বলে তিনি জানান। এই উদ্যোগের প্রেক্ষাপটে ঝাড়গ্রামের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর ঘটনার কথাও উঠে আসে। বিদ্যালয় যেখানে শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ গঠনের অন্যতম আশ্রয়স্থল, সেখানেই নাবালিকাদের উপর শ্লীলতাহানির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে স্কুল প্রশাসন ও সমাজ।

 

গত শনিবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাইস্কুলে কন্যাশ্রির ফর্ম ফিলাপের নাম করে ডেকে এনে বিদ্যালয় চত্বরে দুই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অমল দাসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়গ্রাম জেলা এসএফআই নেতৃত্বের দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবং ছাত্রছাত্রীদের সমস্যা দ্রুত সংগঠনের নজরে আনতেই কিউআর কোড চালু করা হয়েছে। পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপত্তা ও ন্যায্য অধিকারের দাবিতে সংগঠন আরও সক্রিয় ভূমিকা নেবে বলেও জানান নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রজত ঘোষ সহ অন্যান্যরা।

READ MORE.....