চর্ম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করেন বিশেষ করে বিশেষ সম্প্রদায়ের লোক। এসআইআর শুরু হয়েছে, দেখবেন ধীরে-ধীরে কমে যাবে। কেন্দ্রীয় গবেষণাগারে আয়ুর্বেদিক বিষয় নিয়ে আলোচনা শিবিরে শুক্রবার দুপুর ২ টোর সময় যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী নারায়ণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘কল্যাণী এমসের যা ভিড় হয় তার থেকে আমি যেখানে ডিগ্রি অর্জন করেছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেইখানে বিশেষ সম্প্রদায়ের মানুষেরা ভিড় করেন।
তারা বিশেষত চর্ম রোগে আক্রান্ত হয়। এসআইআর শুরু হয়েছে, দেখবেন ধীরে-ধীরে কমে যাবে’। এই ইসুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘অমিতবাবু আর মোদী বাবু অনেক রকম বুদ্ধি লাগাচ্ছে বাংলার মাটিতে ক্ষমতায় আসার জন্য। যতই আয়ুর্বেদিক নিয়ে কথা বলে এসআইআরকে সাহায্য করুক, বাংলার মানুষ আপনাদেরকে ভোট দেবে না’।














