Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পুনর্নির্বাচন নয়, এখন দ্বিতীয় দফার ভোটে নজর কমিশনের

পুনর্নির্বাচন নয়, এখন দ্বিতীয় দফার ভোটে নজর কমিশনের

পুনর্নির্বাচনের কোনো প্রয়োজন হয়নি তাই প্রথম দফার নির্বাচনে রি-পোল হয়নি। প্রতি মুহূর্তে যা অভিযোগ এসেছে, তার ভিডিও ফুটেজ আমরা খতিয়ে দেখেছি। তাতে আমরা সন্তুষ্ট।’ দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরামবাগে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে এমনটাই জানালেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। ‘আগেই আমরা বলে দিয়েছিলাম বুথে কোনো অভিযোগ এলে তার সম্পূর্ণ দায়ভার কেন্দ্রীয় বাহিনীর। বুথের ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া কেউ ঢুকতে পারেনি। নাগরিকের ভোট সুরক্ষিত আছে। সব বুথে ক্যামেরা ছিল।’

 

স্ট্রং রুম নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ প্রসঙ্গে সিইও বলেন, ‘এবারই প্রথম বাংলায় ইভিএমে জিপিএস ট্র্যাকিং রয়েছে। তাই কোনো অসুবিধা নেই। রিজার্ভ ইভিএম, লাইট নিয়ে কিছু অভিযোগ এসেছিল, আমরা ব্যবস্থা নিয়েছি।’ এদিন সমস্ত রাজনৈতিক দল, পুলিশ অবজার্ভার, প্রশাসনের আধিকারিকদের নিয়ে আরামবাগের একটি বেসরকারি হোটেলে বৈঠক করেন মনোজ আগরওয়াল। বৈঠকের পর বেরিয়ে এসে তিনি বলেন, ‘দ্বিতীয় দফা ভোটের জন্য কমিশন সম্পূর্ণ তৈরি।’ এদিন বৈঠক থেকে বেরিয়ে রাজনৈতিক দলের প্রার্থীরা বলেন, ‘আমরা বেশকিছু অভিযোগ জানিয়েছি। উনি সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।’

READ MORE.....