Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কাটোয়ায় যোগীর সভায় ফাঁকা চেয়ার

কাটোয়ায় যোগীর সভায় ফাঁকা চেয়ার

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় যোগী আদিত্যনাথের জনসভা ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের সমর্থনে সকাল ১১টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও, যোগী আদিত্যনাথ পৌঁছান প্রায় ২টোয়। দীর্ঘ প্রতীক্ষার পরেও সভাস্থলে চোখে পড়ে বহু ফাঁকা চেয়ার, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

 

দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম হওয়ায় প্রশ্ন উঠছে সংগঠনের প্রস্তুতি ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে। বিশেষ করে সভাস্থলে পর্যাপ্ত আচ্ছাদনের অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

 

যদিও আয়োজকদের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে এবং শেষ পর্যন্ত সভা জমে উঠবে। এখন দেখার, এই জনসভা শেষমেশ কতটা জনসমাগম টানতে পারে এবং তা নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে।

READ MORE.....