Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা

পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর শেষ হওয়ার পরই পুনরায় বাড়ানো হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ফের তাঁকে ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ, আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তারক্ষীর সংখ্যা পুনরায় বাড়ানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।

 

সেই ঘটনার জেরে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। তবে গতকাল(মঙ্গলবার) রাত থেকেই নতুন করে আগের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পুলিশের একাংশের মতে, প্রশাসনিক স্তরে পুনর্মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর সফরের পরে এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয় বরং এর পেছনে রাজনৈতিক বার্তাও থাকতে পারে।

READ MORE.....