Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের অতি ভারী বৃষ্টির চোখরাঙানি

ফের অতি ভারী বৃষ্টির চোখরাঙানি

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। এটি পশ্চিম – উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নিম্নচাপে পরিণত হবে। আগামী ৪৮ ঘণ্টার এটি আরও শক্তি বাড়াতে পারে। নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পর্যটক ও মৎস্যজীবীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদিও বাংলায় এর বিশেষ কোনও প্রভাব পড়বে না। আগামী সপ্তাহের শুরু থেকে ফের পারদ নামতে শুরু করবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবারও ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে সব জেলায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের সিউরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

READ MORE.....