Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মিড-ডে-মিল কর্মীদের ৪২ হাজার বেতনের দাবি ময়ূরেশ্বরের সভায় সরব মীনাক্ষী

মিড-ডে-মিল কর্মীদের ৪২ হাজার বেতনের দাবি ময়ূরেশ্বরের সভায় সরব মীনাক্ষী

নতুন দিন – মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন ৪২ হাজার টাকা করার দাবি তুললেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। একই সঙ্গে দিনমজুরদের দৈনিক ৩০০ টাকা মজুরি এবং বছরে ২০০ দিনের কাজের নিশ্চয়তার দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। রবিবার বীরভূমের ময়ূরেশ্বরের ক্যানেল অফিস মোড়ে এক প্রকাশ্য সমাবেশে এই দাবিগুলি তোলেন মীনাক্ষী।পশ্চিমবঙ্গ রাজ্য মিড ডে মিল কর্মী ইউনিয়নের (সিআইটিইউ) জেলা সম্মেলন উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

 

বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী বলেন, প্রতিদিন স্কুলের পড়ুয়াদের জন্য রান্না ও খাবার পরিবেশনের কাজ করেও মিড ডে মিল কর্মীরা উপযুক্ত পারিশ্রমিক পান না। তাঁদের মাসিক ৪২ হাজার টাকা বেতন দেওয়ার দাবি জানান তিনি। প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল কর্মীদের হাতেই রান্না করা খাবার চালু রাখা এবং শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিলের দাবিও তোলেন।দিনমজুরদের মজুরি বৃদ্ধি, বছরে ২০০ দিনের কাজের নিশ্চয়তা এবং আলুচাষিদের সমস্যার সমাধানেও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন সিপিএম নেত্রী।সভা থেকে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেন তিনি।

 

তাঁর অভিযোগ, কর্মসংস্থান, শিক্ষা ও শ্রমিকদের ন্যায্য অধিকারের মতো বিষয়গুলি উপেক্ষা করে দুই সরকারই ধর্ম ও জাতপাতের রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ হ্রাস, সরকারি স্কুল বন্ধ হওয়া, হকার উচ্ছেদ এবং এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।ময়ূরেশ্বরে বালি কারবার ও ময়ূরাক্ষী নদী ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন মীনাক্ষী। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া মহিলাদের ব্লক অফিসে গিয়ে জবাব চাওয়ার আহ্বান জানান। আগামী দিনে বুথে বুথে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে সভা শেষ করেন তিনি।

READ MORE.....