কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার! বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা! পুলিশের ব্যরিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের! উত্তেজনা এলাকায়। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, ‘আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি।’
বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। সকাল ১১টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর ২টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন উত্তেজিত জনতা।













