বিজেপি শাষিত রাজ্যে বাঙালীদের হেনস্থার স্বীকার হতে হচ্ছে।তারই প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরো অঞ্চল জুড়ে বাইক মিছিল করে প্রতিবাদ জানানো হয়। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন বেরা,৩ নং সত্যপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিরুদ্দিন খাঁন সহ শতাধিক দলীয় কর্মী সমর্থকরা।
তৃণমূল কংগ্রেসের তিন নম্বর সত্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন বেরা বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে। তারই প্রতিবাদে মঙ্গলবার বাইক রেলির আয়োজন করা হয়। ওই বাইক রেলি থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাংলাভাষী ও বাঙ্গালীদের উপর অত্যাচার এর প্রতিবাদ জানানোর পাশাপাশি বিজেপি কে ধিক্কার জানানো হয়।













