বারাসত মেডিক্যালের মর্গে চোখ ‘চুরির বিক্ষোভে আটকে মুখ্যমন্ত্রী। সেখানে মৃতের পরিজনদের সঙ্গে কথা বলে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির কথা বলেছেন মমতা ।
মৃতের নাম প্রীতম ঘোষ। বয়স ৩৫ বছর। তিনি কাজীপাড়া কাজীপাড়ার নেতাজিনগরের বাসিন্দা। তিনি এলাকারই একটি দোকানে কাজ করতেন। সময় পেলে অনলাইন বুকিং বাইক চালাতেন। সোমবার খুব ভোরে কাজীপাড়া রেলগেট সংলগ্ন যশোররোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট মালবাহী গাড়ি তাকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।














