Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিএলও-র মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী

বিএলও-র মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী

বিএলও-র মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী। অতিরিক্ত কাজের চাপে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সুইসাইড নোটে তাঁরা স্পষ্ট করে লিখে যাচ্ছেন এসআইআর-এর কাজের চাপই তাঁদের এই চরম সিদ্ধান্তের কারণ। ধারাবাহিকভাবে এমন মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। শনিবার এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “এসআইআরের চাপে এভাবে আর কত জীবন নষ্ট হবে? আর কত মৃতদেহ গুনতে হবে? বিষয়টি অত্যন্ত গুরুতর আকার নিচ্ছে।”

 

তিনি আরও লেখেন, “কৃষ্ণনগরের চাপড়ার ২০১ নম্বর বুথের বিএলও, পার্শ্বশিক্ষিকা রিঙ্কু তরফদারের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। তিনি সুইসাইড নোটে স্পষ্ট লিখে গিয়েছেন এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ তাঁকে ভেঙে দিয়েছে। মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, অবিলম্বে এই পরিস্থিতির সমাধান করতে হবে। না হলে আরও প্রাণহানি থামানো যাবে না বলে সতর্ক করেন তিনি।

 

প্রসঙ্গত, নদিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন এক মহিলা বিএলও। মৃতের নাম রিঙ্কু তরফদার। বয়স আনুমানিক ৫৪ বছর। তিনি পেশায় পার্শ্বশিক্ষক ছিলেন এবং চাপরা বাঙালি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরে পড়াতেন।

READ MORE.....