Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিজেপি নেতাকর্মীদের সরাসরি খুনের হুমকি তৃণমূল নেতার

বিজেপি নেতাকর্মীদের সরাসরি খুনের হুমকি তৃণমূল নেতার

‘যদি একটাও বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ যায়, যেমন আমরা হরিবোল বলতে-বলতে শ্মশানে দাহ করতে যায়, ঠিক সেরকম বিজেপির দালালদের অজয় নদে বিসর্জন দেব’। এসআইআর নিয়ে বীরভূমের বোলপুরে তৃণমূলের জনসভায় মন্ত্রী চন্দ্রনাথ কে পাশে নিয়ে বিজেপি নেতাকর্মীদের সরাসরি খুনের হুমকি তৃণমূল নেতা বাবু দাসের। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। ভোটকে সামনে রেখে এদিন বীরভূমের বোলপুর বিধানসভার সুপুর গ্রামে তৃণমূলের জনসভা ছিল।

 

প্রধান বক্তা বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সেখানেই উপস্থিত ছিলেন বোলপুর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি ও তিনটি অঞ্চলের তৃণমূলের পর্যবেক্ষক বাবু দাস। ভরা জনসভায় সকলেই বক্তব্য রাখেন। তৃণমূল নেতা বাবু দাস বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিজেপির নেতাকর্মীদের খুনের হুমকি দেন। বাবু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, এসআইআর হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই।

 

কিন্তু ‘যদি একটাও বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ যায়, যেমন আমরা হরিবোল বলতে বলতে শ্মশানে দাহ করতে যায়, ঠিক সেরকম বিজেপির দালালদের অজয় নদে বিসর্জন দেব’। বাবু দাস তৃণমূল নেতা বিজেপি নেতাদের খুনের হুমকি দিচ্ছে। ওই নেতা বিজেপিকে মারলে, পাল্টা সেও মার খাবে। পাল্টা মারের নিদান বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের।

READ MORE.....