মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফায় ২০ জেলার ১২২ আসনে ভোট। বিহারের দ্বিতীয় পর্বের ভোট। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই পর্বে যে যে এলাকায় ভোট হতে চলেছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সীমাঞ্চল। এছাড়াও মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, ভাগলপুরে নির্বাচন হবে।
SIR-এর পর এই প্রথম ভোট বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে, দ্বিতীয় দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। সব মিলিয়ে ৪৫,৩৯৯ হাজার বুথে এই পর্বে ভোট। মোট ভোটার ৩.৭০ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ১.৯৫ কোটি। মহিলা ভোটার ১.৭৪ কোটি। এই পর্বে মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৩৬।














