Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বেলডাঙার ঘটনায় মিমের ইন্ধন! কড়া হুঁশিয়ারি তৃণমূলের

বেলডাঙার ঘটনায় মিমের ইন্ধন! কড়া হুঁশিয়ারি তৃণমূলের

বেলডাঙার সাম্প্রতিক অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। রবিবার তিনি সরাসরি অভিযোগ করেন, এই অশান্তির পিছনে মিম এবং সপ্রতি গজিয়ে ওঠা কিছু নতুন রাজনৈতিক দলের হাত রয়েছে। মানুষের আবেগকে কাজে লাগিয়ে এলাকাকে অশান্ত করা এবং তৃণমূলের ভিত দুর্বল করাই এদের লক্ষ্য বলে তিনি দাবি করেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড়া হবে না এবং প্রত্যেকেই গ্রেফতার হবে।

অপূর্ব সরকার বলেন, এইসব দল মে মাসের পর আর খুঁজে পাওয়া যাবে না। আমরা মুর্শিদাবাদকে কোনও ভাবেই অশান্ত হতে দেব না।তিনি সাধারণ মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার এবং হিংসার পথ এড়িয়ে চলার আহ্বান জানান। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন সবরকম চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, এই ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে রবিবার সকালে বেলডাঙার মহেশপুর তাতলা পাড়া এলাকায় যান সাংসদ ইউসুফ পাঠান। স্থানীয় বিধায়ক ও দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন। সাংসদ জানান, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিয়ে তিনি আগেই চিঠি লিখেছিলেন। তিনি ঘোষণা করেন, ওই পরিবারের শিশুদের পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়া হবে।

পুলিশি পদক্ষেপের বিষয়ে জানা গেছে, হামলা, ভাঙচুর, রাস্তা অবরোধ এবং সংবাদকর্মীদের ওপর নিগ্রহের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের বহরমপুর এসিজেএম আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ব্যাপক পুলিশি টহল চলছে।

READ MORE.....