রীতি মেনেই যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে প্রতি বছরের ন্যায় ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো যীশু পুজো। প্রভু যীশুর প্রতিকৃতি রেখে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পর ফুল, ফল, মিষ্টি, কেক, পেস্ট্রি প্রমুখ নিবেদন করে প্রভু যীশুকে এদিন পুজো করা হয়। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মঙ্গলবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়।
সন্ধ্যারতির পর শুরু হয় যীশুর আরাধনা। প্রভু যীশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। উপস্থিত ছিলেন ভক্তেরাও। এদিন যীশুর জন্মকাহিনী পাঠ করা হয়। মঠের নিয়ম মেনে ২৪ ডিসেম্বর মঠের সন্ধ্যারতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়।














