Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভারতে প্রজেক্ট চিতার সাফল্য

ভারতে প্রজেক্ট চিতার সাফল্য

উষ্ণায়নের পৃথিবীতে পরিবেশের হারানো ভারসাম্য ফিরিয়ে আনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার, আন্তর্জাতিক চিতা দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সারা বিশ্বের বন্যপ্রাণপ্রেমী ও সংরক্ষণবাদীদের ভারতে আসার আমন্ত্রণ জানালেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় ‘প্রজেক্ট চিতা’-কে পরিবেশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। মোদী লেখেন,এই গ্রহের অন্যতম অসাধারণ প্রাণী চিতাকে রক্ষায় নিবেদিতপ্রাণ সকল বন্যপ্রাণপ্রেমী এবং সংরক্ষণবাদীদের স্যালুট ।

 

তিনি মনে করিয়ে দেন, তিন বছর আগে তাঁর সরকার চিতা প্রকল্প চালু করেছিল বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এই প্রচেষ্টার ফলস্বরূপ, ভারত এখন বেশ কিছু চিতার আবাসস্থল হতে পেরে গর্বিত। তিনি বলেন, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চিতা ভারতীয় মাটিতে জন্মগ্রহণ করেছে। এই চিতাগুলির অনেকগুলি এখন মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান এবং গান্ধী সাগর অভয়ারণ্যে বেড়ে উঠছে । চিতা সংরক্ষণে ভারতের সাফল্য এবং ‘চিতা পর্যটনের জনপ্রিয়তা বৃদ্ধি’ পাওয়ায় আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শেষে তিনি গোটা পৃথিবীর বন্যপ্রাণপ্রেমীদের ভারত ভ্রমণে এসে এই চিতার সৌন্দর্য কাছ থেকে দেখার জন্য উৎসাহিত করেন।

READ MORE.....