Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১

মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১

মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১ । ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে । জানা গিয়েছে, মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিস্ফোরণের ফলে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটনায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সোমবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র বলে জানা গিয়েছে।

 

কীভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি ব্যাগ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। আচমকা তাঁর হাতে থাকা ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটে।

 

অনুমান, ব্যাগের ভিতর বোমা ছিল। তা ফেটে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে গুরুতর আহত হন সচ্চিদানন্দ মিশ্র নামে ওই ব্যক্তি। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। পৌঁছন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস-সহ এসডিপিও বারাসত, বিদ্যাগর অজিঙ্কা অনন্ত। এখনই এই বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ।

READ MORE.....