Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মহালয়ায় ইডেনে দুর্গোৎসবের মহামঞ্চ থাকে পারেন প্রধানমন্ত্রী

মহালয়ায় ইডেনে দুর্গোৎসবের মহামঞ্চ থাকে পারেন প্রধানমন্ত্রী

দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। রাজনৈতিক পালাবদলের পর এবারই বাংলায় প্রথম দুর্গাপুজো, আর সেই উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে তৎপর হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে একটি বিশাল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।হাতে সময় আছে মাসখানেকের সামান্য বেশি।

 

ইতিমধ্যেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে সংশ্লিষ্ট কাজের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানা গেছে, অনুষ্ঠানে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য, লোকসংস্কৃতি, ধুনুচি নাচ ও ছৌ নাচের সমাহার দেখা যাবে, সঙ্গে থাকবেন ঢাকিরাও।তৃণমূল আমলে রাজ্যের বিভিন্ন পুজোর সঙ্গে ক্ষমতাসীন নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে সরকার বদলের পর পুজোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

 

তবে নতুন সরকার বারবার স্পষ্ট করেছে যে পুজো আগের মতোই যথারীতি অনুষ্ঠিত হবে। কারণ দুর্গাপুজো শুধু উৎসব নয়—এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিমাশিল্পী, আলোকশিল্পী, পোশাক ব্যবসায়ী, ঢাকি, মণ্ডপ নির্মাতা, পরিবহণ কর্মী, রেস্তরাঁ ব্যবসায়ী ও পর্যটনের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা। কারও রুটি-রুজিতে যাতে টান না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই ইডেনের এই মেগা আয়োজন, যার লক্ষ্য বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক পরিচিতি দেওয়া।

READ MORE.....