Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পুরভোটে একাই লড়বে বিজেপি কলকাতা-হাওড়া দখলে আত্মবিশ্বাসী শমীক

পুরভোটে একাই লড়বে বিজেপি কলকাতা-হাওড়া দখলে আত্মবিশ্বাসী শমীক

আসন্ন পুরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে কলকাতা ও হাওড়া কর্পোরেশন নির্বাচনে বিজেপি এককভাবে লড়াই করবে বলে স্পষ্ট বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অন্য দলের সঙ্গে সমীকরণ থাকলেও পুরভোটে নিজেদের সাংগঠনিক শক্তির উপরই ভরসা রাখবে বিজেপি

 

।এনডিএ-র শরিক দলগুলিকে নিয়ে প্রশ্নের জবাবে শমীক বলেন, অন্য রাজ্য বা কেন্দ্রীয় স্তরে কোনও দল এনডিএ-র অংশ হতে পারে। কিন্তু বাংলায়, বিশেষ করে কলকাতার পুরভোটের সমীকরণ আলাদা। তাঁর দাবি, বিজেপি নিজের শক্তিতেই রাজ্যে ক্ষমতায় এসেছে এবং কলকাতা ও হাওড়া কর্পোরেশন দখলের জন্যও দলের কর্মীরা একাই লড়াই করতে সক্ষম।দলের অন্দরে বিধায়কদের প্রকাশ্য ক্ষোভ নিয়ে প্রশ্ন উঠলেও তা বড় কোনও অসন্তোষ নয় বলে দাবি করেন শমীক। তবে জীতেন তিওয়ারি ও অমরনাথ শাখার মতো নেতাদের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান রাজ্য সভাপতি।এদিন বাংলার প্রাকৃতিক সম্পদ ও বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরের একাংশে ম্যাঙ্গানিজ ও রেয়ার আর্থ মিনারেলের সম্ভাবনার কথা উল্লেখ করেন শমীক।অশোকনগর ও রানাঘাটে গ্যাস এবং কালিম্পং ও বাঁকুড়ায় সোনার সন্ধানের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

READ MORE.....