Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মেদিনীপুরে এসআইআর-এর কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী মলয় ঘটক

মেদিনীপুরে এসআইআর-এর কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী মলয় ঘটক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিধায়ক সহ অন্যান্য নেতা-নেত্রীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন, সেই বৈঠকের পর পশ্চিম মেদিনীপুর জেলার এসআইআর সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক কে।

 

দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী মলয় ঘটক বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় আসেন। শুক্রবার পর্যন্ত তিনি পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভার মধ্যে আটটি বিধানসভা এলাকায় গিয়ে দলীয় ওয়াররুমে বসে এসআইআর সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। বাকি সাতটি বিধানসভা এলাকায় তিনি ঘুরে দেখবেন বলেও জানান। শুক্রবার মেদিনীপুর বিধানসভার ওয়াররুমে বসে তিনি এসআই আর সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

 

মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ দলের অন্যান্য নেতাও কর্মীরা। মলয় ঘটক বলেন, কেন্দ্রীয় সরকার ও বিজেপি যে চেষ্টা করেছিল বরাতাল থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। কারণ দলের নেতা ও কর্মীরা ঠিকভাবে কাজ করছে। পশ্চিম মেদিনীপুর জেলার যে আটটি বিধানসভা এলাকায় তিনি ঘুরেছেন সেই আটটি বিধানসভা এলাকায় ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি ২-৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। বাকি সাতটি বিধানসভা পরিদর্শন করার পর বিস্তারিতভাবে জানা যাবে বলে তিনি জানান।

 

মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা মানুষের পাশে থাকে বিজেপি কমপ্লেন বক্সে ও মানুষকে ভয় দেখাতে থাকে। এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা শিবির খুলে মানুষের পাশে থেকে মানুষের জন্য সহযোগিতা করছেন, আর বিজেপি কোথাও না থেকে শুধু মানুষকে ভয় দেখাচ্ছে। দলের নেতা ও কর্মীরা, জেলা জুড়ে এসআইআর নিয়ে কাজ ভালোভাবে করছেন বলেও তিনি জানান।

READ MORE.....