Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

যাত্রী তোলার রেষারেষি নয়, বাস চালাতে হবে রক্ষণাত্মকভাবে, বার্তা লালবাজারের

যাত্রী তোলার রেষারেষি নয়, বাস চালাতে হবে রক্ষণাত্মকভাবে, বার্তা লালবাজারের

যাত্রী তোলার টক্করে কোনও রেষারেষি করা যাবে না। শহরের রাস্তা ফুটবল গ্রাউন্ড নয়। পরপর কয়েকটি বাস দুর্ঘটনায় প্রাণহানির পর এই ভাষাতেই শহরের বাসচালক ও কনডাকটরদের সতর্ক করলেন লালবাজারের ট্রাফিক বিভাগের কর্তারা। তাঁদের স্পষ্ট নির্দেশ, শহরের রাস্তায় বাস চালাতে হবে রক্ষণাত্মকভাবে।টালার ট্রাফিক ট্রেনিং স্কুলে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে হাজির ছিলেন ২১ জন চালক ও ২৪ জন কনডাকটর।

 

তাঁদের রক্ষণাত্মকভাবে গাড়ি চালানোর কৌশল শেখানো হয়।পুলিশের সমীক্ষা বলছে, একই রুটের একাধিক বাস অফিসটাইমে সামনের স্টপেজের যাত্রী তুলতে কে আগে পৌঁছবে, তা নিয়ে রেষারেষি করে। সেই কারণে বিপজ্জনকভাবে বাস চালানো হয়, আর তা থেকেই ঘটে বিপদ।সমীক্ষা আরও জানাচ্ছে, বাসের দোষে ঘটা প্রাণঘাতী দুর্ঘটনার প্রায় ৭৩ শতাংশের নেপথ্যে রয়েছে ব্লাইন্ড স্পট। এই সমস্যা মেটাতে বাড়তি আয়না লাগানোর পরামর্শ দিয়েছে পুলিশ।শুধু সতর্কবার্তাই নয়, শহরের বহু রাস্তায় বাসের জন্য আলাদা লেন নির্দিষ্ট করা হয়েছে। চিহ্নিত লেন লঙ্ঘন করলে জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।

 

এ দিনের কর্মসূচিতে সাম্প্রতিক কয়েকটি বাস দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয় চালক ও কনডাকটরদের। চলতি বছরের প্রাণঘাতী দুর্ঘটনার তথ্য তুলে ধরে বিষয়টির গুরুত্ব বোঝান ট্রাফিক ইনস্পেক্টররা। তাঁদের বক্তব্য, পথ নিরাপত্তার অনেকটা দায় চালক ও কনডাকটরদের উপরই বর্তায়। কীভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব, সে বিষয়েও ধারণা দেওয়া হয়।হাতেকলমে শেখাতে চালক ও কনডাকটরদের নিয়ে যাওয়া হয় শ্যামবাজার মোড়ে। সেখানে যাত্রীদের বাসে ওঠা-নামার জন্য ন্যূনতম কতটা সময় দেওয়া উচিত, তা বুঝিয়ে দেন পুলিশকর্মীরা।

READ MORE.....