Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাতের অন্ধকারে প্রাণরক্ষায় সিভিক ও ট্রাফিক পুলিশ

রাতের অন্ধকারে প্রাণরক্ষায় সিভিক ও ট্রাফিক পুলিশ

রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিনুদ্দিন গায়েনের জীবন রক্ষা করলেন ক্যানিংয়ের সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশ। রবিবার রাতে ক্যানিং-বারুইপুর রোডের খিরিশতলা সংলগ্ন তালদি বাসষ্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। মহিনুদ্দিন বাইকে চেপে তালদি থেকে পূর্ব শিবনগর গ্রামের বাড়ি ফিরছিলেন। অপর দিক থেকে আসা একটি বাইক হঠাৎ ধাক্কা মারে এবং মুহূর্তেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তার বাম পা ভেঙে যায় এবং রক্তাক্ত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

সেই সময় তালদি বাসষ্ট্যান্ড এলাকায় দায়িত্বে ছিলেন ক্যানিং থানার দুই সিভিক ভলেন্টিয়ার তরুণ কয়াল ও দুলাল দে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়ে আহত যুবককে উদ্ধার করার চেষ্টা করেন। রাতের অন্ধকারে কেউও যানবাহন দিয়ে হাসপাতালে নেওয়ার জন্য এগিয়ে আসেননি। এমত অবস্থায় তারা ক্যানিং ট্রাফিক পুলিশ অফিসার অসিত কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শ অনুযায়ী আরও দুই সিভিক ভলেন্টিয়ার সুজিত সাহা ও বিপ্লব প্রামাণিককে নিয়ে দ্রুত জখম ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছে দেন।

চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করেন। শারীরিক অবস্থার জটিলতা দেখিয়ে তাকে পরে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মহিনুদ্দিন গায়েন জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পুলিশ না থাকলে জীবন বাঁচানো কঠিন হতো। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।

READ MORE.....