Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রানাঘাটে ভোটের বাদ্যি বাজাবেন মোদি

রানাঘাটে ভোটের বাদ্যি বাজাবেন মোদি

বাংলার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বহু আগে থেকেই আনুষ্ঠানিক ভাবে প্রচারাভিযান শুরু করে দিল বিজেপি। ভোট ঘোষণার প্রায় তিন মাস আগে থেকে রাজ্যের ইতিহাসে এমন নজিরবিহীন প্রচারে নামছে গেরুয়া শিবির। দলের প্রাক্তন সভাপতি রাহুল সিংহ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন। বিজেপির এই প্রচার পর্ব শুরু হচ্ছে ৫ ডিসেম্বর, অর্থাৎ শুক্রবার থেকে। প্রথম দিনেই রাজ্য জুড়ে ১৩ হাজার ‘শক্তিকেন্দ্র’ (পাঁচ থেকে সাতটি বুথ নিয়ে তৈরি) স্তরে পথসভার আয়োজন করা হবে।

 

যার মধ্যে শুক্রবারই প্রায় ১৩০০টি পথসভা হওয়ার কথা রয়েছে, যা বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হবে। এই কর্মসূচির মাঝে রাজ্যে বড় জনসভার মাধ্যমে প্রচারে ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে ইতিমধ্যেই তিনি তিনটি জনসভা করেছেন। আরও অন্তত সাতটি জনসভা করবেন আগামী কয়েক মাসে। এই সিরিজের প্রথম জনসভাটি হতে চলেছে আগামী ২০ ডিসেম্বর, নদিয়ার রানাঘাটে। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার ঠিক পরেই মোদীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

প্রয়োজন অনুসারে প্রধানমন্ত্রীর জনসভার সংখ্যা আরও বাড়তে পারে। ১৫ জানুয়ারির পর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক জনসভা শুরু করবে বিজেপি। সেই সব জনসভায় রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অমিত শাহ, রাজনাথ সিংহ-সহ সর্বভারতীয় স্তরের একাধিক নেতাও প্রচারে যোগ দেবেন। ভোটের সময় এগিয়ে আসার আগেই প্রচারের এই ঝড় তুলে বিজেপি রাজ্যে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে।

READ MORE.....