রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন হাত শিবিরের নেতা নানা পাটোলে। তাঁর কথায়, “রাহুল ভগবান রামের সমান। তিনি রামের আর্দশে অনুপ্রাণিত হয়েই কাজ করছেন।” কংগ্রেস নেতার এহেন মন্তব্যের পরই ফুঁসে উঠেছে বিজেপি। হাত শিবিরকে পালটা কটাক্ষ করে বিজেপি বলেছে, “ওরা উন্মাদ প্রো ম্যাক্স।”
অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর থেকে এখনও পর্যন্ত সেখানে পা রাখেননি রাহুল। এই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। সেরকমই একটি প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা পাটোলে বলেন, “রাহুল ভগবান রামের কাজ করছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “ভগবান রামের কাজ ছিল নির্যাতিত ও বঞ্চিতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। রাহুল একই একই কাজ করছেন। তিনি রাম মন্দিরে গিয়ে ছবি তোলার পরিবর্তে সেবা করতে পছন্দ করেন।”












