Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রোড শো-তে ‘রচনা-জুন’ ম্যাজিক

রোড শো-তে ‘রচনা-জুন’ ম্যাজিক

প্রথম দফার পর আগামী ২৯ এপ্রিল নদীয়াসহ রাজ্যের অন্যান্য জেলায় দ্বিতীয় এবং অন্তিম দফার নির্বাচন। ফলে প্রার্থীদের হাতে আর মাত্র কয়েকটা দিন। এই সময়গুলিকে কাজে লাগিয়ে আরও জোরকদমে প্রচার চালাচ্ছেন শাসক শিবির থেকে বিরোধীদলের প্রার্থীরা। নদীয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা ষষ্ঠ বারের তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে শুক্রবার নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকা থেকে এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচার সংক্রান্ত রোড শো-এর আয়োজন করা হয়।

 

উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি। এদিনের রোড শোয়ে উপস্থিত ছিলেন প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহাসহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক শামিল হন এই নির্বাচনী ভোট প্রচারে। প্রাচীন মায়াপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ঘুরে মণিপুর মোড় এলাকায় গিয়ে শেষ হয় এই নির্বাচনী বর্ণাঢ্য শোভাযাত্রা।

 

অন্যদিকে নির্বাচনের নিরিখে জোরকদমে নির্বাচনী ভোট প্রচার চলছে নদীয়ার শান্তিপুর বিধানসভাতেও। শুক্রবার শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আসলেন বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ জুন মালিয়া। শান্তিপুর পৌরসভার পৌর স্টেডিয়ামে হেলিপ্যাডে নেমে ওঠেন হুডখোলা গাড়িতে, এরপর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রায় ১০ কিলোমিটার করেন রোড শো।

 

হুডখোলা গাড়িতে ছিলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীসহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। জনপ্রিয় অভিনেত্রীকে একবার দেখার জন্য ১০ কিলোমিটার রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল হাজার হাজার অনুগামী। অভিনেত্রীর কাছে আসতেই ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান অনুগামীরা। রোড শো শেষ হয় শান্তিপুর মালঞ্চ ময়দানে। সেখানে কর্মী-সমর্থক ও অনুগামীদের উদ্দেশ্যে কিছু সময় ভাষণ দেন জুন মালিয়া। পরবর্তীতে হেলিকপ্টারে উড়ে যান কলকাতার উদ্দেশ্যে।

 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জুন মালিয়ার দাবি, ‘জিতে গেছে শান্তিপুর বিধানসভা, ২৯ তারিখে ইভিএমের তিন নম্বর বোতাম টিপে সকলকে আবেদন করব ভোট দিতে। এখন শুধু ৪ঠা জুনের অপেক্ষা।’ উল্লেখ্য, শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চার বছর তিন মাসের প্রাক্তন বিধায়ক ছিলেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দল তাঁকে আবার মনোনীত করেছে, তারপর থেকেই নির্বাচনী ভোট প্রচারে ঝড় তুলেছেন এই প্রার্থী। আর হাতে কয়েকদিন, যতই তাপপ্রবাহ চলুক না কেন সময় নষ্ট করতে নারাজ তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। লাগাতার চলছে তাঁর নির্বাচনী ভোট প্রচার। শুক্রবার নদীয়ার শান্তিপুরের পুণ্যভূমি বিশিষ্ট অভিনেত্রীদের আগমনে ভরে উঠল জনজোয়ারে।

READ MORE.....