Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মমতাকে তীব্র আক্রমণ শাহের

মমতাকে তীব্র আক্রমণ শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে আরামবাগের মায়াপুরে আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী হেমন্ত বাগ ও পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে এদিন সভা করেন। সভা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি ক্ষমতা থেকে পদচ্যুত করার হুঙ্কার দেন। ‘ঘুষপেটিয়া’ মুক্ত বাংলা গড়তে সরকার পাল্টাতে হবে।

 

পশ্চিমবঙ্গ আলুর রাজধানী কিন্তু এখানে আলুচাষিরা মরছে, বাইরে রাজ্যে আলু যেতে দিচ্ছে না। তাই চাষিরা আলুর দাম পাচ্ছে না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সমস্ত বাইরের রাজ্যে আলু পাঠানো হবে এবং চাষিরা আলুর দাম পাবে। ২২ টাকার আলু ২ টাকায় বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গের আলু চাষিদের বাইরের রাজ্যের আলু বীজ কিনতে হয়।

 

পশ্চিমবঙ্গে আলু বীজ বানানোর কোনো ব্যবস্থা নেই। এই রাজ্যে আলু বীজ তৈরি হলে আলু বীজের দাম অর্ধেক হয়ে যাবে। ৫ তারিখ সরকার গঠন হওয়ার পর ‘ঘুষপেটিয়াদের’ পশ্চিমবঙ্গ থেকে বের করে দেয়া হবে। এসআইআর-এ ‘ঘুষপেঠিয়াদের’ নাম বাদ যাওয়ার ফলে মমতা দিদি ‘ঙ ঙ ঙ’ কারতাহে । দিদি শুনুন, পাঁচ তারিখের পর আপনার ও আপনার ভাইপোর ক্ষমতা সমাপ্ত হয়ে যাবে। ৫ তারিখের পর সাবধান হয়ে যাবেন, এতদিন যারা সন্ত্রাস করেছেন, আমার কার্যকর্তাদের মারধর করেছেন, তাদের পাতাল থেকে খুঁজে বের করা হবে।

 

মহিলা মুখ্যমন্ত্রী হয়েও পশ্চিমবঙ্গে মহিলাদের হাল ভারতবর্ষের মধ্যে সব থেকে খারাপ। এই রাজ্যে ‘ঘুষপেটিয়া’ তৃণমূল নেতারা আমার মা ও বোনেদের অত্যাচার করছে। এই প্রসঙ্গে তিনি সন্দেশখালি, কসবা ল কলেজ, আর জি করের ঘটনা-সহ বেশ কিছু ধর্ষণের ঘটনা উল্লেখ করেন। আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি, আর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে কংগ্রেস ও তৃণমূল, তাদের বিরিয়ানি খাওয়াচ্ছে।

READ MORE.....