Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রোনাল্ডোর গোল, কেরিয়ারে পৌঁছলেন ৯৮০-তে

রোনাল্ডোর গোল, কেরিয়ারে পৌঁছলেন ৯৮০-তে

পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে আসার বিতর্কের রেশ কাটতে না কাটতেই ক্লাব ফুটবলে ফিরে ফের নিজের জাত চেনালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার সৌদি প্রো লিগে আল দিরিয়ার বিরুদ্ধে মাঠে নেমে পেশাদার কেরিয়ারের ৯৮০তম গোলটি করলেন ৪১ বছর বয়সি এই মহাতারকা। ঘরের মাঠে আল নাসর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা এবং রোনাল্ডো, সামু কোস্তা ও কিংসলে কোমানের গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিল ক্লাবটি।গত ২৭ সেপ্টেম্বর নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হওয়ার পর কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে পর্তুগাল ক্যাম্প ত্যাগ করেছিলেন রোনাল্ডো।

 

সেই ঘটনায় পর্তুগাল ফুটবলে তুমুল আলোড়ন তৈরি হলেও আল নাসরের সমর্থকরা এ দিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা তাঁদের অধিনায়কের পাশেই রয়েছেন। ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ভেসে ওঠে বিশালাকার ব্যানার— ‘মহত্ত্ব অর্জন করে নিতে হয়’। ম্যাচের সপ্তম মিনিটে গোটা স্টেডিয়াম মুখরিত হয় রোনাল্ডোর নামে। সেই ভালোবাসার প্রতিদান দিয়ে ম্যাচের ২৩ মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের হাত থেকে ফস্কে যাওয়া ফিরতি বলে আলতো টোকায় দলকে এগিয়ে দেন তিনি। এই জয়ের ফলে গোল পার্থক্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল কাদসিয়ার সঙ্গে ব্যবধান ছুঁয়ে ফেলল আল নাসর।

READ MORE.....