Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

লড়াই করেও ডুরান্ড কাপে বিপর্যয়, ওড়িশার সমলেশ্বরী এসসি-র কাছে হার মহামেডান স্পোর্টিংয়ের

লড়াই করেও ডুরান্ড কাপে বিপর্যয়, ওড়িশার সমলেশ্বরী এসসি-র কাছে হার মহামেডান স্পোর্টিংয়ের

ডুরান্ড কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে লড়াই করেও এক বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল মহামেডান স্পোর্টিং ক্লাব । খাতায়-কলমে অনেক পিছিয়ে থাকা ওড়িশার দল সমলেশ্বরী এসসির কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হলো সাদা-কালো ব্রিগেডকে। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে পড়ল কলকাতার এই ঐতিহ্যবাহী প্রধানের জন্য।

ম্যাচের শুরু থেকেই মহামেডান ফুটবলারদের মধ্যে কিছুটা ছন্নছাড়া ভাব লক্ষ্য করা যায়। মাঝমাঠ ও রক্ষণের বোঝাপড়ার অভাবের সুযোগ নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সমলেশ্বরী এসসি। ম্যাচের প্রথমার্ধেই গোল করে ওড়িশার দলটি এগিয়ে যায়।

১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় ফের গোল করে সমলেশ্বরী। ২-০ ‘তে পিছিয়ে পড়ে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে মহামেডান স্পোর্টিং। দ্বিতীয়ার্ধে কোচ বেশ কয়েকটি পরিবর্তন করে। তারা ম্যাচে ফিরেও আসে । ৬৫ মিনিটে ২-২ করে ম্যাচে সমতা ফেরায় তারা। তবে ম্যাচের শেষদিকে তাদের ১০ জনে খেলতে হয়। লাল কার্ড দেখে তাদের ফুটবলার মাঠ ছাড়ার আগে দুর্দান্ত ফ্রি-কিকের গোলে গোল হজম করে ফের ৩-২ গোলে পিছিয়ে যায় তারা। ফলে লড়াই করলেও কাজের কাজ কিছুই হয়নি মহামেডানের । সমলেশ্বরীর জমাট রক্ষণে বারবার ধাক্কা খেয়ে ফিরে আসে সাদা-কালো ব্রিগেডের আক্রমণভাগ। উল্টে কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার মহামেডান বক্সে ভীতি ছড়ায় ওড়িশার ক্লাবটি।

নির্ধারিত ৯০ মিনিট শেষে গোল শোধ করতে না পারায় হার মেনেই মাঠ ছাড়তে হয় মহামেডানকে। এই অপ্রত্যাশিত পরাজয়ের পর স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই সাদা-কালো শিবিরের সামনে।

READ MORE.....