Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

ফের মঙ্গলকোটে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনে অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত নিয়ামত মল্লিক ভাঙরির ব্যবসা করেন। প্রতিদিনের মতো এদিনও বুধবার সকালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায় ব্যবসা করতে আসেন। তিনি জানান, ‘শুধুমাত্র সভাধিপতি শ্যমপ্রসন্ন লোহারের সঙ্গে দল করি আমরা বলে আক্রমণ করা হল।’ তাদের আরো অভিযোগ, বিধায়ক অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর লোকজনই কোনো কারণ ছাড়াই তাদের মারধর করে। জানা যায়, সভাধিপতির ঘনিষ্ঠ ৪-৫ জনকে শাবল, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বিধায়ক ঘনিষ্ঠরা।

 

আহত শেখ সাবিরের মা অভিযোগ করেন, আমার ছেলেও তৃণমূল করে। সভাধিপতির সঙ্গে দল করে। বুধবার সকালে বাজারে আসার সময় ওদের বিধায়ক গোষ্ঠীর লোকজন ঘিরে ধরে শাবল, বাঁশ দিয়ে ৫-৬ মিলে মারে মারধর করে এবং নালায় ফেলে দেয়। আহত সাবির আলিও বলেন, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের সঙ্গে দল করি, এটাই আমাদের অপরাধ। সকালে যখন বাজারে যাই তখন বিধায়কের লোকজন বাইক থেকে নামিয়ে বাঁশ দিয়ে মারধর এবং গাড়ি ভাঙচুর করে। এই নিয়ে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের ফোনে প্রতিক্রিয়া চাইলে তিনি রাজনৈতিক ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন।

READ MORE.....