Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শুভমানকে নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে বোর্ড

শুভমানকে নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে বোর্ড

দল নির্বাচনেরা আগে এই খবরই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। সূত্র মারফত খবর, গিলকে টি-২০র জন্য উপযুক্ত বলে মনে করছে না টিম ম্যানেজমেন্ট। তাই আসন্ন এশিয়া কাপের দলে রাখা হবে না ভারতের টেস্ট ক্যাপ্টেনকে।

 

বিসিসিআই নির্বাচক কমিটি সূত্রে খবর, সূর্যকুমার যাদব সুস্থ হয়ে উঠে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। এশিয়া কাপে তিনি খেলবেন এমনটাই আপাতত ধরা হচ্ছে। সূর্যর পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জায়গাও পাকা। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সম্প্রতি টি-২০র জাতীয় দলে সেরকম নিয়মিত না হলেও ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা গিলকেও সুযোগ দেওয়া হবে এশিয়া কাপে।

 

তবে দল ঘোষণার দিন এগিয়ে আসার সঙ্গেই শোনা যাচ্ছে, গিলকে সুযোগ দেওয়ার ইচ্ছা নেই টিম ম্যানেজমেন্টের। কারণ তাঁকে ওপেন করাতে গেলে সঞ্জু স্যামসনকে বসাতে হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট সঞ্জুকে বসানোর পক্ষপাতী নয়। তাই গিলকে অযথা স্কোয়াডে রাখতে চাইছে না টিম। একই যুক্তিতে প্রথম একাদশের বাইরে থাকতে হবে যশস্বী জয়সওয়ালকে।

READ MORE.....