Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সুদীপ নয়, লোকসভার নেতা অভিষেক

সুদীপ নয়, লোকসভার নেতা অভিষেক

মাসের পর মাস অসুস্থ। সংসদে অনুপস্থিত। সংসদীয় দলের কাজকর্ম হচ্ছে না। বাদল অধিবেশনে আজ পর্যন্ত একদিনও তাকে দেখা যায়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় কে লোকসভার দলনেতার পর থেকে সরিয়ে দিলেনমমতা বন্দ্যোপাধ্যায়। নতুন দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সেদিন বিকেল সাড়ে চারটে বৈঠক শুরু হয়। ভার্চুয়ালি। বৈঠকে মমতা জিজ্ঞাসা করেন সুদীপ দা আপনি কি বৈঠকে আছেন। উত্তরের সজীব জ্বালান হ্যাঁ। আমি বৈঠকে আছি কলকাতা থেকে। এরপরই মমতা ঘোষণা করেন সুদীপ দা আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। সংসদে ফিরে আসুন। আজ থেকে লোকসভার দলনেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বলেন না না আমি এখন অনেক সুস্থ। তুমি বললেই আমি কাল সকালেই দিল্লি পৌঁছে যাব। মমতা বলেন কোন দরকার নেই। আপনি আগে সুস্থ হন। তারপর সংসদে যোগ দিন। এখন থেকে অভিষেকই লোকসভার দলনেতা। মমতা আরো জানিয়ে দেন কোন বিতর্কে দলের কোন কোন সাংসদ অংশ নেবেন তা ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

দলকে ঐক্যবদ্ধভাবে সংসদে লড়াই করতে হবে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন রাজ্যসভায় দলনেতা থাকছেন ডেরেক ও ব্রায়েন।দুই কক্ষের সাংসদদের চেয়ারপারসন পদে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও একটা সময় ভাবা হয়েছিল সৌগত রায়ের নাম। কিন্তু তিনি অত্যন্ত অসুস্থ। নিয়মিত দিল্লিতেই আসতে পারছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বেছে নিলেন লোকসভার দলনেতা হিসেবে। অপারেশন সিদুরের পর ভারতের প্রতিনিধি হয়ে বেশ কয়েকটি দেশে গিয়ে অভিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। যা প্রশংসিত হয়।

 

 

অন্যান্য সাংসদদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। ইন্ডিয়া জোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন। ৭ অগাস্ট তার বাড়িতে নৈশভোজ সহ ইন্ডিয়া জোটের বৈঠক। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে বড় ধরনের পদক্ষেপ করতে পারবেন এই আস্থা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভার দলনেতা নির্বাচিত করলেন। একই সঙ্গে মমতার এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল তৃণমূল কংগ্রেসের মধ্যে যে নবীন এবং প্রবীণ সংঘাত চলছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নবীনদের পক্ষেই সিলমোহর বসালেন

READ MORE.....