Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষ পাড়ার বেহাল রাস্তা

হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষ পাড়ার বেহাল রাস্তা

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষপাড়ার বিক্ষোভকারীরা জানান ১৯৩ নম্বর বুথের ২০২০-২১ বর্ষের রাস্তার টেন্ডার হয় ৩ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা বেশ দুই থেকে তিন দিন কাজ হয় জমি জটের জন্য কাজ বন্ধ হয়ে যায়। তারপরে কোন সুরাহা মেলেনি। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি,এই রাস্তা।গ্রামের মানুষের ও স্কুল পড়ুয়ারা তারা কাদা জল পার হয়ে নিজেদের কাজে ও ছাত্র ছাত্রীরা স্কুলে যায়।জীবনের ঝুঁকি নিয়ে যাতোয়াত করতে হয়।

 

প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা মেলেনি।কবে সুরাহ মিলবে সেই আশায় দিন গুনছে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোষপাড়ার বাসিন্দারা।এই বিষয়ে সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামেলা বলেন,আমরা শুনেছি ওখানে বিক্ষোভ দেখিয়েছে। আমি জানতে পারলাম আগে যে প্রধান ছিলেন উনার সময়ে এই টেন্ডার টা হয়েছিল।এন আর জি কাজের এই কাজটি ধরা ছিল। এক থেকে দুদিন কাজ হয়। তারপরে ওখানকার বাসিন্দারা বাধা দেয় জমি জটের জন্য সেই কাজ বন্ধ থাকে।এখন এরা বিক্ষোভ দেখাচ্ছে, আগে ওই সমস্যাটা মিটুক তারপরে দেখছি।

READ MORE.....