Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

২৩০-২৩৫টি সিট জিতে মুখ্যমন্ত্রী হবেন মমতা, চ্যালেঞ্জ অনুব্রত’র

২৩০-২৩৫টি সিট জিতে মুখ্যমন্ত্রী হবেন মমতা, চ্যালেঞ্জ অনুব্রত’র

২৬ শে বিধানসভা ভোটে ২৩০ থেকে ২৩৫টি সিটে জিতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। বীরভূমের ময়ূরেশ্বরে বাংলার ভোট রক্ষা শিবিরে গিয়ে চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। দলের শীর্ষ নেতৃত্বে নির্দেশ অনুযায়ী বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল দলের কর্মসূচিতে চোষে বেড়াচ্ছেন গোটা জেলা। মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকে বাংলার ভোট রক্ষা শিবিরে অংশগ্রহণ করেন অনুব্রত মণ্ডল।

 

সেই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কেষ্ট মন্ডল বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, এনআরসি করবে ? জেলে রাখবে ? আসামের মতো! ভাবছো পশ্চিমবঙ্গে এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় কে জব্দ করবে! মূর্খের স্বর্গে বাস করছো! ২৬ শে বিধানসভা ভোটে ২৩০ থেকে ২৩৫টি সিটে জিতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে চ্যালেঞ্জ করলাম।

READ MORE.....